মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩ জন নিহত, আহত ১২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ মার্চ ২০২৪, ১৬:২৩

আফগানিস্তানের কান্দাহার শহরে বৃহস্পতিবার (২১ মার্চ ) এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। গত ১১ মার্চ মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তালেবান কর্মকর্তারা কয়েকটি বিস্ফোরণের বিষয় নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুল হলেও দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েক দশক ধরে তালেবান আন্দোলনের শক্ত ঘাঁটি কান্দাহার শহরে বসবাস করছেন।
কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক ইনামুল্লাহ সামানগানি বলেন, একটি আত্মঘাতী হামলায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টার দিকে কান্দাহার শহরের নিউ কাবুল ব্যাংকের শাখার বাইরে অপেক্ষমাণ একদল লোককে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, মানুষজন সেখানে বেতন নিতে জড়ো হয়েছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর