মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নারায়ণগঞ্জে মার্কেটে ক্রেতাদের ভিড়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২১ মার্চ ২০২৪, ১৬:১১

নারায়ণগঞ্জ শহরের মার্কেটগুলোতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ক্রেতাদের আকর্ষণ করতে মার্কেটগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) শহরের মার্কেটগুলো ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

শহরের চাষাঢ়া এলাকার সমবায় মার্কেট, সমবায় ভবন, আলমাস পয়েন্ট, কালীর বাজার এলাকার ফ্রেন্ডস মার্কেটসহ বড় বড় বিভিন্ন কাপড়ের শো-রুমে ঈদ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। নতুন করে সাজানো হয়েছে শো-রুম ও দোকানগুলো।

ঈদের বেচাকেনার জন্য রমজান শুরু হওয়ার আগেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এখনও বেচাকেনা পুরোদমে শুরু না হলেও ১৫ রমজানের পর বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে জানান তারা। দিনের বেলা রোজা থাকায় তেমন একটা ক্রেতা না পাওয়া গেলেও রাত হতেই ভিড় বাড়ছে ক্রেতাদের। এ সময় মার্কেটে ঘুরে ভালো ক্রেতা সমাগম দেখা গেছে। অনেকেই ঈদের জন্য আগেভাগে কেনাকাটা করছেন।

শহরের আলমাস পয়েন্ট মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা আহমেদ শান্ত জানান, রমজানের শেষের দিকে মার্কেটগুলোতে অনেক ভিড় থাকে। কেনাকাটা করতে অসুবিধা হয়। তাই আগেভাগেই ঈদের কেনাকাটা করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর