মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা নগর যুবলীগের ইফতার বিতরণ

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২১ মার্চ ২০২৪, ১৩:৫৩

সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিত্তবানদের প্রতি এ আহবান জানিয়েছেন। তিনি সমাজের বিত্তবান ও দলীয় নেতা-কর্মীদের বলেছেন ইফতার পার্টি না করে অসহায়ের পাশে দাঁড়াতে।


মঙ্গলবার জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগর যুবলীগের ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খুলনা সিটি কর্পোরপশনের মেয়র ও নগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু তাঁর সারাটা জীবন ব্যায় করেছেন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য। তাঁর এই আদর্শকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে যুব সমাজকে কাজ করতে হবে।

মঙ্গলবার বিকেল চারটায় শহিদ হাদিস পার্কের সামনে এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, শ্রমিক লীগ নেতা জি এম দুলাল, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, কবীর পাঠান, সাবেক ছাত্রনেতা মসিউর রহমান, অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, কাঞ্চন শিকদার, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহামুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, রহিম রেজা, যুবলীগ নেতা রাসেল সৈকত, নুপুর দাস, সাগর মজুমদার, একরামুল শেখ, রাহুল শাহারিয়ার, প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর