মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বরিশালে ৫ ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪, ১৭:৪৮

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের নথুল্লাবাদ বাজার, চৌমাথা বাজার, কাশিপুর বাজার ও বাংলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ও মো. শহীদ উল্লাহ।

অভিযানে পণ্যের দামের তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে পাঁচটি মামলায় পাঁচজন বিক্রেতাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর তিনটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর