মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এবার ফিটনেসবিহীন বাসে যাত্রী তুললেই ব্যবস্থা: শাহাবুদ্দিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪, ১৬:৩৫

ঈদযাত্রায় কোনোভাবেই ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন কোনো ধরনের যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, ঈদযাত্রায় কেউ পণ্যবাহী যানবাহনে কিংবা অন্য কোনো যানবাহনের ছাদে, খোলা ট্রাক বা পিকআপভ্যানে উঠতে পারবেন না।

আমরা কোনোভাবেই এবার অনিরাপদ ঈদযাত্রা সহ্য করবো না। আমরা এবার হাইওয়ে পুলিশ সড়কে কঠোর থাকবো। যারা অনিরাপদ যানবাহনে যাত্রী উঠাবেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মহাসড়ক-সড়ক পথে যাতায়াতকারী যাত্রী, সর্বসাধারণে যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, মালিক শ্রমিক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বলেছেন। আমার বিশেষ অনুরোধ আপনারা যে দায়িত্ব নিয়েছেন সেটি পালন করুন। কোনো ধরনের ফিটনেসবিহীন, অনিরাপদ, লক্কড়-ঝক্কড় বাস ও যানবাহন সড়কে যেন না চলাচল করে। আমরা কঠোর থাকবো। ফিটনেস না থাকলে আইনি ব্যবস্থা নেবো।

পাশাপাশি ফিটনেসবিহীন, অনিরাপদ, লক্কড়-ঝক্কড় যানবাহন বা বাসে যাতে কোনো যাত্রী না উঠেন সে আহ্বান রেখে পুলিশের এ অতিরিক্ত আইজিপি বলেন, আমাদের জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশসহ সবাই মিলে এই ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। আমাদের এবারের সুস্পষ্ট বক্তব্য কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন এবার চলবে না।

অনিরাপদ যাত্রার কারণে আনন্দের ঈদ নিমিষেই বিষাদে রূপ নিতে পারে। সেটি সবাইকে ভালোভাবেই এবার প্রচার-প্রচারণায় তুলে ধরা হবে।

এবারের ঈদযাত্রায় সব ধরনের আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়াও পরিবহন মালিক শ্রমিকপক্ষ টার্মিনালে থাকবে, থাকবে মোবাইল কোর্ট। আশা করছি, এবার অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই করতে দেওয়া হবে না।

চলমান রমজান, আসন্ন ঈদে এবার সড়ক মহাসড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের কোনো সদস্য অনিয়ম কোনো ব্যত্যয় করবে না। প্রযুক্তিগত সহায়তাসহ নানা ধরনের পদক্ষেপের মাধ্যমে হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্যকে আমরা প্রস্তুত করেছি। এরপরও যদি কোনো সদস্য ব্যত্যয় ঘটান, অনিয়ম করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

থ্রি-হুইলার মহাসড়কের একটা বড় সমস্যা। যানজট ও দুর্ঘটনার বড় কারণ। উচ্চ আদালত কর্তৃক এসব নছিমন, করিমন, ভটভটি মহাসড়কে চলাচল নিষিদ্ধ। অনেক ধরনের চেষ্টা সত্ত্বেও আমরা মহাসড়ক থেকে এসব প্রত্যাশিত মাত্রায় কমাতে পারিনি। এরমধ্যে যদি এসব ঈদযাত্রায় মহাসড়কে নামে তবে তা হবে ঝুঁকির। এজন্য প্রত্যেক জেলার পুলিশ সুপার ও পরিবহন মালিক শ্রমিকদের দায়িত্ব নিতে হবে।

সভায় বিজিএমইএ,বিকেএমইএর চেয়ারম্যান,জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি,সাধারণ সম্পাদক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান,জেনারেল সেক্রেটারি, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপের সভাপতি,সাধারণ সম্পাদক,সহ-সভাপতি, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক, বাস মালিক সমিতিসহ হাইওয়ে সংশ্লিষ্ট সব অংশীজন উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর