মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় তদন্ত ক‌মি‌টি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪, ১০:২৩

টাঙ্গাইলে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রধান করা হ‌য়ে‌ছে পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেনকে।


বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে দুর্ঘটনার কব‌লে প‌ড়ে। খবর পেয়ে গভ‌ীর রাত ২টার দি‌কে ক্রেনের সহায়তায় ক্ষ‌তিগ্রস্ত ট্রেনের ব‌গি উদ্ধার করা হয়। প‌রে রি‌লিফ ট্রেনের সহায়তায় ব‌গি‌টি টাঙ্গাইলের ঘা‌রিন্দা‌ রেল‌স্টেশ‌নে নি‌য়ে যাওয়া হয়। ট্রেন‌টি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় বি‌ভিন্ন স্টেশ‌নে ক‌য়েক‌টি ট্রেন আটকা প‌ড়ে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীরা।

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দেবে।

তি‌নি আরও ব‌লেন, নতুন লাইনের জন‌্য এ ঘটনা কিনা বা কি কার‌ণে ট্রেনটি লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর