মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শিশু ও শিক্ষার্থীদের জন্য মেট্রোতে হাফ পাস হচ্ছে না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪, ১২:৫৪

মেট্রো রেলে শিশু ও শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার সুবিধা চালু হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

রবিবার (১৭ মার্চ ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের নিয়ে মেট্রো রেলে আনন্দ ভ্রমণে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আমিন উল্লাহ নুরী বলেন, শিশু বা শিক্ষার্থী তাদের জন্যই মেট্রো রেলে হাফ পাস চালু করার সুযোগ নেই। তবে যাদের এমআরটি পাস রয়েছে, তারা সবাই টিকিটের মূল্য থেকে ১০ শতাংশ ছাড় পাবেন।


শিক্ষার্থীরা যেন এই সুবিধাটা নেন।
তিনি বলেন, মেট্রো রেলে টিকিট মূলত কার্ড সিস্টেম। সেটি মেশিনের সাহায্যে ব্যবহৃত হয়। ফলে কে ছাত্র আর কে ছাত্র না মেশিনের পক্ষে সেটি বোঝা সম্ভব না।

এ জন্য মেট্রো রেলে হাফ পাস চালু করার সুযোগ নেই।
আজ ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে মেট্রো রেলে আনন্দ ভ্রমণের আয়োজন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এদের সবাইকে নিয়ে মতিঝিল মেট্রো স্টেশন থেকে বেলা ১১টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ট্রেনটি ছেড়ে গেছে। স্বাভাবিক ট্রেনের মতোই সবগুলো স্টেশনে এই ট্রেন থেমে স্টেশনে পৌঁছবে।

ফেরার পথে শিশুদের জন্য বিআরটিসি বাস ব্যবহার করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর