মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

গাজীপুরে গ্যাসের আগুনে নিহত বেড়ে ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪, ১৩:০১

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মনসুর আকন (৩২) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরের ঘটনায় সকালে মনসুর নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে শত ভাগ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। শুক্রবার (১৫ মার্চ) সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামে একজন মারা যান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আজিজুল হক নামে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন।

মৃত মনসুরের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর গাজীপুর কালিয়াকৈরে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় কাজ শেষে তিনি বাসায় ফেরার পথে দগ্ধ হন। মনসুরের স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

এর আগে ১৩ মার্চ সন্ধ্যার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাসের আগুনে ৩৫ জন দগ্ধ হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর