মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নারায়ণগঞ্জে তরমুজের দাম সর্বনিম্ন ৫০০ টাকা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১৬:২৮

জেলায় বিভিন্ন ফলের বাজারে দেখা মিলছে তরমুজের। তবে শরীর শীতল করা এ ফলের দাম যেন আগুন।

প্রতিটি তরমুজ বিক্রির জন্য সর্বনিম্ন ৫০০ টাকা দর হাঁকা হচ্ছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে তরমুজ বিক্রি হতে দেখা গেছে প্রতি কেজি ১০০ টাকা দরে। তবে বিকেলে সেটি বিক্রি হচ্ছে প্রতিটি পিস হিসেবে। তরমুজ আকারভেদে ছোটটির দামও হাঁকা হচ্ছে অন্তত ৫০০ টাকা।

দুপুরে শহরের জামতলা, চাষাঢ়া, কালিরবাজার, ২ নম্বর রেলগেট এলাকা ঘুরে তরমুজের বাজারের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি তরমুজ আকারভেদে ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন ফল ব্যবসায়ীরা। এতে করে বাজারে তরমুজ দেখে নিতে আসা ক্রেতারা মুহূর্তেই দাম শুনে ফিরে যাচ্ছেন।

ক্রেতাদের মধ্যে অনেকেই জানান, সকালে একই তরমুজ কেজি দরে বিক্রি হয়েছে। তখন ১০০ টাকা প্রতি কেজি দাম চাচ্ছিলেন বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে বিক্রি করা শুরু করেছেন তারা।

চাষাঢ়ায় তরমুজ কিনতে আসা ক্রেতা মাহফুজ জানান, আমি তরমুজ দেখে ভেবেছিলাম হয়ত দাম সর্বোচ্চ ৩ টাকার মধ্যে পাবো। কিন্তু এখানে একেবারে ছোট সাইজের তরমুজের দামও চাচ্ছে ৫০০ টাকা। বাজার মনিটরিংয়ের অভাবে এখন ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করছেন। দেখার যেন কেউই নেই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক জানান, কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর