মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

উত্তরায় কাঁচাবাজারে লাগা আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১৪:২৫

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, কাঁচাবাজারের ১৫ জন মালিকের ১৬টি টিনশেডের দোকান পুড়ে গেছে। এসব দোকানে বিভিন্ন ধরনের মালামাল ছিল।


(১১ মার্চ ) সোমবার দিবাগত রাত দুইটার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে জমজম টাওয়ারের কাছে একটি কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪০ মিনিট কাজ করে রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আগুন নির্বাপণ হয় ভোর পৌনে চারটার দিকে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ বলেন, উত্তরার যে কাঁচাবাজারে আগুন লেগেছিল, সেখানে ফার্নিচারের দোকান ছিল। এ ছাড়া লেপ-তোশকের দোকানও ছিল। বেশির ভাগ দোকানের মালামাল আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা জোন–৩) মোহাম্মদ শফিকুল ইসলাম আজ বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। যেসব দোকানে আগুন লেগেছিল, সেগুলো খুব পাতলা টিনের ছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার ফলে আগুন আশপাশের আবাসিক ভবনে ছড়াতে পারেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর