মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

খুলনায় জিন এক্সপার্ট ল্যাবরেটরীর উদ্বোধন

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১১ মার্চ ২০২৪, ১২:৪৮

প্রায় এক কোটি টাকা ব্যয়ে খুলনা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে জিন এক্সপার্ট ল্যাবরেটরী স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার হাসপাতালের সম্মেলনকক্ষে এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, জিন এক্সপার্ট হলো ষোল মডিউল বিশিষ্ট সর্বোচ্চ রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তির মেশিন। এর সঠিক ব্যবহার করতে হবে। শুধু শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পক্ষে এই মেশিন রান করানো সম্ভব নয়। পাশ্ববর্তী উপজেলা-জেলা বিভিন্ন মেডিকেল হাসপাতাল যেমন সিটি মেডিকেল, গাজী মেডিকেল, আদ্বদীন মেডিকেল হাসপাতালের স্যাম্পল সংগ্রহ করে এই মেশিন রান করানো যেতে পারে। তিনি আরও বলেন, দেশে এখন চার শতাধিকের ওপর জিন এক্সপার্ট ল্যাবরেটরী রয়েছে। এই ল্যাবরেটরী থেকে ২৭টি রোগের নমুনা পরীক্ষা করা হয়। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে।

খুলনা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল আজাদ, বিভাগীয় বিশেষজ্ঞ ডাঃ শাহ মেহেদী বিন জহুর, পিকেএস’র মনিটরিং অফিসার সৈয়দ ফেরদৌসুল কবীর, মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার কামাল, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আনিসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। জিন এক্সপার্ট ল্যাবরেটরীর ওপর ধারণাপত্র উপস্থাপন করেন মোঃ মামুন হাসান। শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আয়োজনে পিকেএস ও ব্র্যাকের সহযোগিতায় জাতীয় নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর