শনিবার, ৬ই জুন ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লেডি সুপারস্টার নয়নতারা'র সংসার ভাঙছে!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ মার্চ ২০২৪, ১৫:৫৬

ভারতের দক্ষিণের চলচ্চিত্রের ‘লেডি সুপারস্টার’ খ্যাত নয়নতারাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। কিছুদিন ধরেই গুঞ্জন চলছে তার সংসার ভাঙার। যদিও বিষয়টি এখনও নয়নতারা কিংবা তার স্বামী বিঘ্নেশ মুখ খোলেননি।


ভারতীয় গণমাধ্যমের খবর - কিছুদিন আগে স্বামী পরিচালক বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছিলেন নয়নতারা। এই ঘটনার পর থেকেই গুঞ্জন ওঠে ‘জওয়ান’ নায়িকার বিচ্ছেদ হচ্ছে। তবে এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আবারও বিঘ্নেশকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করতে শুরু করেন অভিনেত্রী। এছাড়াও এই জনপ্রিয় তারকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, সে চলে গেলো সারা জীবনের মতো। ও বললো, আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।


জানা গেছে, বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লিখেন, উমমম! আমি হারিয়ে গিয়েছি। তবে এই পোস্টের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন সেটি স্পষ্ট নয়। এই লেডি সুপারস্টারের ভক্তদের ধারণা, সংসার ভাঙছে তাদের প্রিয় তারকার। আবার কেউ কেউ মনে করছেন পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনো গল্প রয়েছে।


প্রসঙ্গত, দুই বছর আগে দীর্ঘদিনের প্রেমিক বিঘ্নেশ শিবনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। বিয়ের পর সবকিছু ভালোই চলছিল। আর বিয়ের কয়েক মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন এই তারকা দম্পতি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর