মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

জাবিতে গল্পে গল্পে বঙ্গবন্ধু- সেমিনার

আশরাফুল, জাবি

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৯:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে তরী ( সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন) শিশুদের নিয়ে আয়োজন করেন গল্পে গল্পে বঙ্গবন্ধু সেমিনার।

বৃহস্পতিবার (৭ই মার্চ ) বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সামনে তরী চত্বরে আশেক মাহমুদ সোহানের উদ্দ্যোগে এসো বঙ্গবন্ধুকে আগামীর মননে পৌঁছে দেই শ্লোগানে আয়োজিত হয় 'গল্পে গল্পে বঙ্গবন্ধু' সেমিনার ।

প্রোগ্রামে প্রধান অতিথি সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন , তোমরা সোনার শিশুরা পড়াশুনা করবা, ন্যায় থাকবা, অন্যের সেবা করবা , পিতামাতার সেবা করবা, এভাবেই তোমাদের মাধ্যমেই বঙ্গবন্ধুর সোনার দেশ গড়ে উঠবে , এছাড়াও তিনি প্রোগ্রামের উদ্যোক্তা আশিক মাহমুদের এই উদ্যোগকে প্রশংসিত করেন ।

প্রোগ্রামের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশেক মাহমুদ সোহান বলেন, বঙ্গবন্ধু শৈশব কাল থেকেই সৎ ছিলেন অন্যের উপকার করতেন , ঠিক যেমন তিনি তার কৈশোরে এক বৃদ্ধকে ছাতা দিয়ে সাহায্য করেছিলেন ঠিক স্বাধীনতার যুদ্ধের সময় এদেশের মানুষকে আগলে রেখেছিলেন , আমাদের বঙ্গবন্ধুর সেই আদর্শকে নিয়েই বড় ভালো মানুষ হতে হবে ।

উল্লেখ্য ২০০৮ সালের ২৮ এপ্রিল ‘আলোর পথে আমরা’ এই স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘তরী’ স্কুল সাত-আট জন পথশিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে শুরু হয় যাত্রা। বর্তমানে এই সংগঠনটিতে সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা প্রায় একশ জন। তরী’র স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে পাঠদানের পাশাপাশি শিশুদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শিক্ষাসফর, শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর