মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

চাঁদপুরে জাটকা ধরায় ২৯ জেলে আটক, ২০ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১১:৪৮

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। একই সময় জব্দ করা হয় ৬টি মাছ ধরার নৌকা, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা।


আটক জেলেদের মধ্যে ২০ জেলের ১ মাস করে কারাদণ্ড, ৩জনকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৬জনকে মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার লালপুর, কাচিকাটা ও মতলবের আমিরাবাদ এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় ২৯ জেলেকে হাতে নাতে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, জাটকা গরিবদের মাঝে বিতরণ এবং মাছ ধরা ৬টি নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হবে।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. জাসিম উদ্দিন, নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির আহমেদ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর