মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ব্রহ্মপুত্র নদে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১৫:১৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মাহিব ও নাহিদ নামে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। পরে মাহিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত মাহিবের বাড়ি গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানিপাড়ায়। সে ওই শহরের আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদের বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে বালাসিঘাট এলাকায় ঘুরতে আসে মাহিব ও নাহিদসহ আরো কয়েকজন শিক্ষার্থী। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে সবাই তীরে উঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে মাহিবের মরদেহ উদ্ধার করে। তবে নাহিদ নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী  এ তথ্য নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর