মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুলবাড়ীতে প্রস্তুতি সভা

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৫:১২

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ (৪ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২.০০ ঘটিকায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহম্মেদ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোকসজ্জা, চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃতি, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুলবাড়ী বাজার মনিটরিং সহ রাস্তাঘাটের যানযট নিরসনে কার্যকরী ভূমিকা পালনে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহম্মেদ সর্বাতক ভাবে সক্রিয় মর্মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ। ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুস আলী আনন্দ, সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর