মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৮:০৩

রাজধানীর গুলশানের পিঙ্ক সিটির বিপরীত পাশের একটি ভবন থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

নিহত কর্মকর্তার নাম ইসমাইল গিল সেরানো।

পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (৩ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপি গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান জানান, দুপুরের দিকে পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।

নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে তিনি মানুষজনকে বিনা কারণে মারধর করেছে। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯ এর মাধ্যমে আমাদের কল করে অভিযোগও জানিয়েছেন।

মরদেহ এখন ঘটনাস্থলে আছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর