মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিগ বস্ ওটিটি

৩০ সেকেন্ডের চুমু কাল হল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৩, ২১:৫২

‘বিগ বস্ ওটিটি’র দ্বিতীয় সিজ়নের সেটে চুম্বনরত জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরী। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে ‘বিগ বস্ ওটিটি’-র ঘরে সমস্ত প্রচারের আলো যাঁদের দিকে, তাঁরা হলেন আকাঙ্ক্ষা পুরী ও জাদ হাদিদ। ঘরের অন্দরে তাঁদের চুম্বনকাণ্ড প্রায় হইচই ফেলে দিয়েছে। ‘বিগ বস্‌’-এর ঘরে নানা রকম টাস্ক দেওয়া হয় প্রতিযোগীদের। সেই খেলায় জিততেই জাদকে চুম্বন করেন আকাঙ্ক্ষা। কিন্তু তাঁর ফল যে এমন হবে, তা হয়তো ভাবতে পারেননি আকাঙ্ক্ষা।
প্রায় ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে জাদ ও আকাঙ্ক্ষাকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। তার পরই তাঁদের উপর বেজায় চটে যান শোয়ের সঞ্চালক সলমন খান। জাদকে ভালমন্দ নানা কোথা শোনান ভাইজান। প্রশ্ন তোলেন এই দুই প্রতিযোগীর শিক্ষা, সংস্কার ও পারিবারিক মূল্যবোধ নিয়ে। এই ঘটনার পর মেয়ের শপথ নিয়ে জাদ বলেন, ‘‘এমনটা আর কখনও করবে না।’’

অন্য দিকে, দর্শকদের কাছে আকাঙ্ক্ষা বার বার অনুরোধ করতে থাকেন এই ঘরে তিনি আর থাকতে চান না। অবশেষে সপ্তাহের শেষেই ঘর থেকে বেরিয়ে গেলেন আকাঙ্ক্ষা। জাদকে জানানো হয়, পরের সপ্তাহে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য মনোনীত করা হয়েছে তাঁকে। মাত্র দু’সপ্তাহে ঘর ছাড়তে হল আকাঙ্ক্ষাকে। অনেকেরেই ধারণা, চুমুকাণ্ডের অভিঘাত এমন যে, ঘর থেকেই বেরিয়ে যেতে হল অভিনেত্রীকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর