মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

চাঁদপুরে ৯০ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৬:২৫

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস থেকে তিন হাজার ৬০০ কেজি (৯০ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

রোববার (৩ মার্চ) মধ্য রাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করেন।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, মধ্য রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় খুলনা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস থেকে তিন হাজার ৬০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। পরে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, ক্ষেত্র সহকারী মো. মোশারফ হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর