মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ীদের মানববন্ধন দপ্তরে দপ্তরে স্মারকলিপি

খোরশেদ আলম রনি , লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:২১

লক্ষ্মীপুরের রায়পুরে চলমান দেশীয় পণ্য ও শিল্প মেলা বন্ধে মানববন্ধন করেছে উপজেলার এক সহস্রাধিক ব্যবসায়ী ও দোকান কর্মচারী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংশ্লিষ্টরা।

পৌর শহরের গাজী সুপার মার্কেট, মিয়াজি মার্কেট, নিউ মার্কেটের সম্মুখে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷ এর আগে সকালে মানববন্ধন চলাকালে রায়পুর গাজী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভাট শিপলু বলেন, রায়পুরের এই মেলা অবিলম্বে বন্ধ করা দরকার। রায়পুরের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। রমজানের আগেই মেলা বন্ধের দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর গাজী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান। নিউ মার্কেট সভাপতি, ইকবাল হোসেন সাধারণ সম্পাদক, আমির হোসেন। মিয়াজি সুপার মার্কেটের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক আবদুল খালেক, ব্যবসায়ী রাশেদ খান লিমন প্রমূখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর