মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উদযাপনে খুলনায় প্রস্তুতিমূলক সভা

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৮

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ (২৭ ফেব্রুয়ারি) (মঙ্গলবার) দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সোয়া নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া শিশুদের জন্য রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সাথে দিবসটি উপলক্ষ্যে বিশেষ দোয়া, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা, সড়কদ্বীপ সজ্জিত করাসহ বিস্তৃত কর্মসূচি পালন করা হবে।

এর আগে একইস্থানে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর