মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

মেঘনায় ৪৪ কেজি গাঁজাসহ আটক তিন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৭

জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ-পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া, নায়েক আবু তাহেরসহ একটি চৌকস পুলিশ দল।


আটক মাদক কারবারিরা হলেন মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানায়।

এসআই মানিক মিয়া জানান, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে তিনজন যাত্রীকে দেখতে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্পিডবোটে করে তাদের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় তিনটি সাদা বস্তাভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে এর মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় ওই তিন ব্যক্তিদের আটকের পাশাপাশি বহনকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজজ্জামান বলেন, জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।

মাদকের বিষয়ে পুলিশের কোনো আপোষ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, নৌ-পথের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর