মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

অসুস্থতা নিয়ে কী বার্তা দিলেন সাবিনা ইয়াসমীন!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০১

গেলো কয়দিন ধরে খবর রটেছে - আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন গানের পাখি সাবিনা ইয়াসমিন! এমন খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশীয় সঙ্গীতের এই কিংবদন্তিতুল্য এই গায়িকা। তিনি অনুরোধ করেছেন বিভ্রান্তিমূলক তথ্য কিংবা সংবাদ না ছড়ানোর জন্য। এক অডিও বার্তায় সাবিনা ইয়াসমিন জানান, নিয়মিত চেকাপের জন্য বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।


আবারও ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরের বিষয়ে সাবিনা ইয়াসমীন বলেন, আমি আপনাদের সাবিনা ইয়াসমীন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি৷ তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।


অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী আরও বলেন, ডাক্তারের সাথে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে৷ ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ।
এই সময় সাবিনা ইয়াসমিন সবার উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, সবার প্রতি একটা অনুরোধ - অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে ছড়িয়ে জাতিকে বিভ্রান্তিতে ফেলবেন না, যেটা আমার এবং বিশ্বের আনাচেকানাচে ছড়িযে থাকা ভক্তদের জন্য কষ্টের কারণ হয়৷


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর