মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

খুলনায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই

মোঃ শাকিব হোসাইন রাসেল, খুলনা

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪০

খুলনা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর ফেরিঘাট মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- নুসা ফার্নিচার, আল আমিন স্টিল স্টোর, জিয়েল বুক হাউজ ও বলাকা বুক হাউজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডাক বাংলো এলাকার সোনালী ব্যাংকের সামনে নুসা ফার্নিচারের দোকানে আকস্মিকভাবে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরসহ দমকল বাহিনীর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। রাত ১২ টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বইয়ের দুটি দোকানসহ মোট চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর