মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বগুড়ার শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫২

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে, বগুড়ার শেরপুর উপজেলায় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে শেরপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বগুড়া-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান মজনু।উপজেলা নির্বাহী অফিসার মো: সুমন জিহাদী। সহকারী কমিশনার ভূমি, অফিসার্স ইনচার্চ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে বিভিন্ন সহযোগি সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, কলেজ, সরকারি-বেসরকারি দফতরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সেই সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিশিষ্ট জনেরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ৫২র ভাষা শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর