মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

একুশের প্রথম প্রহরে ইবি রিপোর্টার্স ইউনিটি’র শ্রদ্ধা

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪৩

একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজ রহমান রাকিব ও সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্তর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, দপ্তর সম্পাদক শাহরিয়ার রিমন, কোষাধ্যক্ষ শাহীন আলম কার্যনির্বাহী সদস্য সামী আল সাদ, যায়িদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন ও মংক্যচিং মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর