মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

খুলনায় সন্ধানী ক্লিনিকসহ তিনটি ডায়াগনস্টিককে জরিমানা

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৪

খুলনায় স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকা ও নিবন্ধনপত্র দেখাতে না পারায় খুলনার সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কর্মকর্তারা।

অস্বাস্থ্যকর পরিবেশ ও অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় উপকরণ স্বল্পতায় সন্ধানী ক্লিনিককে ১ লাখ ৫০ হাজার টাকা, খুলনা থাইরয়েড এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে একই অভিযোগে ২০ হাজার ও অনুসন্ধান ডায়াগনস্টিক এন্ড থাইরয়েড সেন্টারটি লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, সন্ধানী ক্লিনিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনের আওতায় মামলা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর