মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

প্রয়াত ‘দঙ্গল’ ছবির ববিতা ফোগত!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:১২

মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত আমির খানের ‘পর্দার মেয়ে’ সুহানি ভাটনগর। শুক্রবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে মারা যান সুহানা। প্রায় ১১ দিন ধরে সেখানকার আইসিউতে ভর্তি ছিলেন তিনি।

সুহানির বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাস দু’য়েক আগে সুহানির একটি হাত ফুলতে শুরু করে। প্রাথমিকভাবে তাঁরা কোনও চিকিৎসকের পরামর্শ নেননি। কিন্তু তাঁর পরে লক্ষ করেন, সুহানির অন্য হাতও একইভাবে ফুলতে থাকে। এর পর পুরো শরীর ফুলে যায়। অনেক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা সত্ত্বেও, তাঁর অসুস্থতার কারণ জানা যায়নি বলে দাবি সুহানির বাবার। এর পর, শারীরিক অবস্থার অবনতি হয় সুহানির। প্রায় ১১ দিন দিল্লির এমস-এ ভর্তি ছিলেন তিনি। ওখানেই পরীক্ষা করে জানা যায় যে তাঁর কন্যা ডার্মাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত।

‘দঙ্গল’ সিনেমার দৌলতে হরিয়ানার ফোগত-বোনদের লড়াইয়ের কাহিনি এখন ভারতীয় ক্রীড়ামহলে বহুল প্রচারিত। তাঁদের লড়াইয়ের কাহিনিই তুলে ধরা হয়েছিল সেই সিনেমায়। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখ, সান্য মলহোত্র ও সুহানি ভটনাগরের। এই তিন তরুণীকে দেখা যায় আমিরের মেয়ের চরিত্রে। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে।

সুহানার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কুস্তিগির ববিতা ফোগত। তাঁর অকালপ্রয়াণে শোক স্তব্ধ সহ-অভিনেত্রী জায়রা ওয়াসিমও। আমির খানের প্রযোজনা সংস্থার তরফ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। শনিবার ফরিদাবাদের রাড়িতেই সুহানির শেষকৃত্য সম্পন্ন হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর