মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেতার প্রদর্শনী, এ্যাপসের উদ্বোধন, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’।

এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উদ্যোগে সকালে বেতারের সম্মেলনকক্ষে ’স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশ বেতার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বেতার দেশের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গণমাধ্যম। বেতারের বিশাল একটি ইতিহাস রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতার বলিষ্ঠ ভূমিকা রেখেছে। পরিবার পরিকল্পানাসহ বিভিন্ন সফল কার্যক্রমের ক্ষেত্রে বেতার অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বেতারের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে। বেতারের সম্প্রচার আমাদের টিকিয়ে রাখতে হবে। যুগের সাথে তালমিলিয়ে বেতারকে সামনে এগুতে হবে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বার্তা, সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বেতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নাহার আক্তার। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা খুলনার ব্যুরো প্রধান এসএম জাহিদ হোসেন। মুক্ত অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কুয়েটের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক মোঃ ফারুক হোসেন প্রমুখ। সেমিনারে খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর সহ বেতারের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি দর্শক শ্রোতাদের অংশগ্রহণে কুইজ ও লেখক শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

এর আগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে খুলনা বেতার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর