মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

মাভাবিপ্রবির বাঁধনের নেতৃত্বে সাকিব-সেতু

বিজয় সরকার ,মাভাবিপ্রবি

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৪

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে বিজিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান (সাকিব) ও সাধারণ সম্পাদক পদে একই বিভাগের শিক্ষার্থী হাবিবা ইসলাম সেতু নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এই কমিটি গঠিত হয়।


কার্যকরী পরিষদে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন তাপস কুমার রায় (ফার্মেসি)। এ কমিটির সহসভাপতি পদে জাকিউল ইসলাম জাকি (বিজিই), মরিয়ম আক্তার সায়মা (পরিসংখ্যান) নির্বাচিত হয়েছেন।


সহ-সাধারণ সম্পাদক পদে আকাশ ইসলাম (অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমেদ (এফটিএনএস), সহ-সাংগঠনিক সম্পাদক পদে উমামা আশরাফ ভাবনা (বিজিই), কোষাধ্যক্ষ পদে শারমিন সুলতানা তম্বী (বিজিই), দফতর সম্পাদক পদে রাহুল চন্দ (পরিসংখ্যান), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. কামাল মিয়া (অর্থনীতি), শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে মাছুমা কানিজ ইতু (বিজিই) নির্বাচিত হয়েছেন।


নির্বাহী সদস্য পদে মো. সুজায়েত হোসেন (এফটিএনএস), মহিম খান (পরিসংখ্যান), পপি রানী মাহাতো (বিজিই), সাদিয়া সুলতানা তমা (ফার্মেসি), মো. সজিব আল মামুকে (অর্থনীতি)
মনোনীত করা হয়েছে।


নতুন দায়িত্ব পেয়ে সংগঠনটির সভাপতি বিজিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, সবার সংশ্লিষ্টতায় এগিয়ে যাক বাঁধন, রক্তদান পুণ্যে ধন্য হই, বেঁচে থাকুক ভালোবাসাগুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালনের চেষ্টা থাকবে। আমরা বাঁধন মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।


নতুন সাধারণ সম্পাদক হাবিবা ইসলাম সেতু বলেন, বিনামূল্যে রক্তদানের কার্যক্রম পরিচালনাকারী একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন। যার একটি অংশ হিসেবে কাজ করছে মাভাবিপ্রবি ইউনিট। আমি আশা করি, ২০২৪ সালের কার্যকরী পরিষদে যারা দায়িত্বে আসছেন, সবাই নিজেদের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করবেন। যে মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই মহান সংগঠনের অগ্রযাত্রা, সেই শুভযাত্রাকে ত্বরান্বিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।


প্রসঙ্গত, আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন ‘বাঁধন’ এর নতুন কমিটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর