মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

দশ দিন পর বাসায় ফিরেই গৃহবধূর ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৫৪

টানা দশ দিন ছিলেন গ্রামের বাড়িতে। এরপর ঢাকায় স্বামীর বাসায় ফিরে রাতেই মারা গেলেন গৃহবধূ।


শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকার একটি বাসায় গেলে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পুলিশ।

নিহত গৃহবধূর নাম পাপিয়া আক্তার ঋতু (২২)। টাঙ্গাইল দেলদুয়ার গ্রামের বাসিন্দা তিনি। পাঠাওচালক আজিজুল হাকিমের স্ত্রী ছিলেন পাপিয়া।

নানা ধরনের ডিপ্রেওশন থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারনা পুলিশের।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পারুল খানের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

তিনি বলেন, স্বামী আজিজুল হাকিমের সঙ্গে মিরপুর পাইকপাড়া এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন পাপিয়া আক্তার। এক বছর আগে তাদের বিয়ে হয়। জানা গেছে এর আগে পাপিয়ার আরেকটি বিয়ে হয়েছিল।

তিনি আর বলেন, টাঙ্গাইলের গ্রামের বাড়িতে দশদিন থাকার পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় স্বামীর বাসায় ফেরেন পারুল। পরে শুক্রবার রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এসআই পারুল আরও বলেন, পাপিয়ার ছোটবেলায় তাকে ছেড়ে তার মা অন্যত্র চলে যায়। বাবা অসুস্থ পারুল আত্মীয়-স্বজনের কাছে থেকে বড় হয়েছেন। তাই নানা রকম ডিপ্রেশন থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কলহের ঘটনা ঘটেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর