মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

জমি নিয়ে বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৪১

ভোলার চরফ্যাশনের দুলারহাটে জমি নিয়ে বিরোধের জেরে ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ০৭ ফেব্রুয়ারি রাতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলার নীলকমল ইউনিযনের চর যমুনা গ্রামের বৃদ্ধ আবুল বাশার অভিযোগ করে বলেন, ৫ নম্বর ওযার্ডে আমাদের দীর্ঘ ৭০ বছরের ভোগদখলীয় প্রায় ৮ একর জমি রয়েছে। প্রতিবেশী আবদুল মন্নান ১ একর ৮ শতাংশ জমি অহেতুক দাবি করে আদালতে মামলা করে। তবে আদালত থেকে বিষয়টি খারিজ হয়ে যায়। এরপরও আমার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক মামলা ও হামলা করে আসছে মন্নান।

তিনি আরও বলেন, ০৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ৪টার দিকে আমাদের বসতবাড়ি সংলগ্ন জমিতে জোর করে ঘর উত্তোলনের পায়তারা করে মান্নান ও তার ছেলে আবুল কাশেম। এ সময় আমরা বাধা দিলে কাশেম ও সুমনের নেতৃত্বে ১০-১২ জন আমাকে ও আমার ছেলে আব্বাস উদ্দিন (৩৫), স্ত্রী সুলতানা ইযাসমিন (৬৫) ও ইসমত আরা (৪০) আশরাফুল ইসলাম (২২) এবং ফাহিমকে (১৬) ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিযে কুপিয়ে-পিটিয়ে জখম করে।  স্বজনরা খবর পেয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হামলার অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম বলেন, আমরা মারধর করিনি।

দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওযা হবে।

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর