মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চিরিরবন্দরে বাসচাপায় নিহত ৪

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৪, ১০:২৭

দিনাজপুরের চিরিরবন্দরে একটি বিআরটিসি বাসের চাপায় চারজন নিহত হয়েছেন। নিহত সবাই ভ্যানযাত্রী ছিলেন। 
 
 
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রানীরবন্দর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
 
চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত জানান, বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে ওই বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়।
 
তিনি জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর