মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি-করণীয় জানাতে আলোচনায় ডিএনসিসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০২

ডেঙ্গু মোকাবিলায় বছরজুড়ে নিজেদের প্রস্তুতি কেমন এবং আগামীতে করণীয়সহ সার্বিক বিষয় জানাতে সংশ্লিষ্ট সবাইকে বাইকে নিয়ে আলোচনায় বসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর গুলশান-২ নম্বরের নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এডিস মশা এবং এডিস মশাবাহিত ডেঙ্গু মোকাবিলায় বছরজুড়ে উত্তর সিটির প্রস্তুতি এবং করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়েছেন সংশ্লিষ্টরা।

গোল টেবিল বৈঠক শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এই শহর আমাদের সবার।

সবাই মিলেই এই শহরের জন্য কাজ করতে হবে। ডেঙ্গু মোকাবিলা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। মশা যখন কামড়াবে তখন কে মেয়র, কে কাউন্সিলর, কারা বিশেষজ্ঞ এসব কিছুই দেখবে না। মশা কিন্তু যখন কামড়াবে তখন সবাইকেই কামড়াবে। মশার উপদ্রব এই শহরের একটি সমস্যা। তাই আজ আমরা সবাইকে ডেকেছি। মশকনিধনে আমরা কি করছি, এগুলো ঠিক আছে কী না, আর কী কী করা যায় সেই সম্পর্কে প্রস্তুতিগুলো জানাবো। সেই সঙ্গে আপনাদের কাছ থেকে পরামর্শগুলো শুনবো।
আলোচনায় ডাকা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, নিপসম পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. কবিরুল বাসার, সিডিসি সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ, নিপসম কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. গোলাম সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর বিভাগের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মোইনুল আহসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. কামরুল আহসান ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমানকে।

এছাড়াও বৈঠকে উপস্থিত আছেন বুয়েটের নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, পিপিডব্লিউ পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পিপিডব্লিউ উপ-পরিচালক সুব্রত কুমার দত্ত, মেট্রোরেল প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ডিএনসিসি ওয়াড কাউন্সিলর ডা. আব্দুল মতিন, ওয়াড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, রিহাব সাবেক সভাপতি সামসুল ইসলাম আলামিন, আইসিডিডিআরবি বিজ্ঞানী রাশেদুল হক ও ডিওএইচএস প্রতিনিধি মেজর শামস আহমেদ জিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর