মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

পরিবেশমন্ত্রী

এক বছরের মধ্যে জলাভূমির ম্যাপিং করা হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:২১

জলাভূমি সংরক্ষণে আগামী এক বছরের মধ্যে দেশের জলাভূমিগুলোর ম্যাপিং করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে ইনভেন্টরি করা হবে।

প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের লক্ষ্যে করণীয় নির্ধারণ পূর্বক সমন্বয় করে কাজ করতে হবে।
রোববার (৪ জানুয়ারি) বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বন অধিদপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলাভূমি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ এবং জীবিকা নির্বাহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার জলাভূমি রক্ষার জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। সভাপতির বক্তব্য রাখেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক।

স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এম. মোখলেছুর রহমান এবং বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর