মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শিক্ষার্থীদের বই উপহার দিল ইবি ছাত্রলীগ

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২৫

মহান ভাষার মাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি সাধারণ শিক্ষার্থীদের হাতে তোলে দিলেন শাখা ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার ( ৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে একাংশ নেতা কর্মীদের উপস্থিতিতে শতাধিক বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, মোজাহিদ সহ প্রায় হল ইউনিটের শতাধিক নেতাকর্মী।

আল ফিকহ লিগাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন বই পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে বই বিতরণ করা হচ্ছে, তাই এসে একটা নিয়ে নিলাম। ইচ্ছা ছিল বইটা পড়ব, ওনার সময়কার কর্মকাণ্ড ও অনুভূতিগুলো এখানে ব্যক্ত করা হয়েছে। আশা করি অনেক কিছু জানতে পারব। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রলীগকে।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সালাউদ্দিন বলেন, আমি শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী, এই বইটি আগে পড়া হয়নি যদিও বঙ্গবন্ধু সম্পর্কে স্টাডি কিছুটা ছিল। বইটি পাওয়ার পর ভালো লাগতেছে। এখন যা জানি বঙ্গবন্ধু সম্পর্কে তার চেয়ে বেশি ধারণা পাব এটি পড়ার মাধ্যমে।

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, নবীন শিক্ষার্থীরা এই বইটি পড়ার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং পুরো জীবনকর্ম সম্পর্কে ধারণা নিতে সহয়তা করবে। অধিকাংশ সময় যিনি জেলখানায় কাটিয়েছেন, বন্দিখানায় থাকা অবস্থায় ওনার রাজনৈতিক জীবন সংগ্রাম সেই সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে জানতে পারবে এবং সেইভাবে উপলব্ধি করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবে। নবীন শিক্ষার্থীদের ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরোটা সময় স্বদেশের মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার সংগ্রামী জীবনের লিপিবদ্ধ করে গেছেন "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটিতে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বইটি শিক্ষার্থীদের উপহার দিচ্ছি যাতে তারা একটি জাতি গড়ার পেছনে জাতির পিতার যে অবদান, তা জানতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর