মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

গোপালগ‌ঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৫৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

আজ (১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন

পরে শ্রদ্ধা জনান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এরপর চীফ হুইপ নূর ই আলম চৌধুরী শ্রদ্ধা জানান। এ সময় হুইপ ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফি বিন মোর্ত্তজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তাঁরা। পরে বঙ্গবন্ধু ভবনের বিশ্রাম কক্ষে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর