মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কবিতা

পথশিশুর আত্মকথন 

আর আই রফিক

প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৪, ১১:৪২

মাথা আমার কাজ করে না
ভাল্লাগে না কিছু, 
দারুণ ক্ষিদে ঘুরছে সদা
আমার পিছু পিছু। 
মাত্র দু'দিন আগেও আমি
খেয়েছি পেট ভরে,
কালকেও খেলাম একটা রুটি
সকাল দশটার পরে।
 
আজকেই আবার হচ্ছে শুরু
খাওয়ার লাগি বায়না,
অবশ হয়ে আসছে দেহ
পা যে চলতে চায় না।
বুঝাতে চাই কত্তো করে
নিতে একটু সয়ে,
অতো খাবার পাবো কোথায় 
পথের শিশু হয়ে ? 
 
আমার কিগো বাপ-মা আছে
চাইলেই খেতে দেবে ?
রাস্তার উপর থাকলে পড়ে 
এসে খুঁজে নেবে ? 
প্লাস্টিক বোতল কাগজ কুড়াই 
পথে পথে হেটে,
সেসব বেচে তার পরে তো
দিতে হবে পেটে।
 
বুঝতে চায় না রাক্ষুসে পেট
চায় কেবলই খেতে,
বড়লোকের শিশুর মত
বসে মাদুর পেতে।  
জন্ম নিতি ধনীর ঘরে
এলি কেন হেথা ? 
ভাগ্য তোরে ঠকিয়েছে 
সুখ পাবি তুই কোথা ? 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর