মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

খুলনা নগরীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৬:৩৩

খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকার হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি মোঃ আলামিন শেখকে ১১টি রামদাসহ গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, পূর্ব বানিয়াখামার লোহার গেট ৯ম গলির মাথার মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে আলামিন। তার ভাই মোঃ তৌহিদ শেখ পলাতক রয়েছে। গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মিস্ত্রীপাড়া বাজারের পিছনে তৌহিদ-আলামিনের বসতঘরের ভিতর মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনায় পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে তৌহিদ-আলামিন পালিয়ে যায়। এ সময় তাদের ঘর তল্লাশি করে ১১টি রামদা, একটি চাপাতি, একটি ছোরা, দুইটি লোহার ধারালো বল­ম উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা অস্ত্র আইনে দায়ের করা হয়। পরে ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর