মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লাখ টাকা চুরি

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪, ১৭:০৫

বগুড়ার সদর উপজেলায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সিন্দুক কেটে নয় লাখের বেশি টাকা চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ।


এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় এ ঘটনা ঘটে।

এনআরবিসি ব্যাংকের শাখারিয়া পল্লীমঙ্গল উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় নয় লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই। পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় দুইতলা বিশিষ্ট একটি বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান পাশে এসকেএস এনজিও এবং এর পাশে বাড়িওয়ালা থাকেন। আর ওপর তলায় তিনটা পরিবার বসবাস করেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। তবে, যে সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর