মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

মাভাবিপ্রবির দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন

বিজয় সরকার ,মাভাবিপ্রবি

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪, ১৮:০৬

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আগুন লাগে।

এই ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে নাগরিক সংবাদকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক।মাভাবিপ্রবি প্রক্টর বলেন, দুপুর ১টার দিকে দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আইপিএস থেকে আগুন লাগে। পরে কয়েকটি এসিতেও আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় ১টা ৪৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ওই কক্ষে থাকা কিছু এসি বিস্ফোরিত হয়েছে এবং আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান প্রক্টর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর