মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, এককে যাওয়ার সিদ্ধান্ত

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৯:১২

গুচ্ছ পদ্ধতিতে আসার কারণে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, আর্থিক অসচ্ছলতার সহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, ফলে অসংখ্য সিট ফাকা থেকে যাচ্ছে। এ সকল দিক বিবেচনায় এককে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এককভাবে ভর্তি কার্যক্রম শুরু করার বিষয়ে একমত হয়েছেন।

এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ ভর্তি পরীক্ষায় শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে তারা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে। কিন্তু রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়েছিল। রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে সিদ্ধান্তের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে ড. মামুনুর রহমান বলেন, এখনো হাতে সময় আছে। সময় বলে দিবে কী সিদ্ধান্ত হবে। তবে গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলা হয়েছিল যে-সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আওতায় পরীক্ষা নিতে সম্মত আছে তারা চাইলে এতে অংশগ্রহণ করতে পারে। এখানে একটি ইঙ্গিত পাওয়া যায় যে যারা অনিচ্ছুক তারা চাইলে অংশগ্রহণ নাও করতে পারে। এটি সাংঘর্ষিক হবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর