মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

দুর্গাপুরে মধ্যরাতে পুড়ল ৮ দোকান

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৫:১২

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০-৪৫ মিনিট কাজ করে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। তবে ততক্ষণে মাছ মহাল, খাইরুল মিয়ার ওয়ার্কশপের দোকান, শফিক মিয়ার ফার্নিচারের দোকান, আব্দুর রাশেদের মনিহারি দোকান, মোতালেব মিয়া, আবু তালেব, আলী উসমান, রফিক মিয়ার চা-স্টল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকান মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে তার চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের সবার কমপক্ষে ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর