মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শেখ তন্ময়

আন্দোলন সংগ্রাম ও ষড়যন্ত্র করে কোন লাভ হবে না

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৫:০৫

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, সংসদ গঠন হয়ে গেছে। আমরা কাজ করছি। কিন্তু বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করবে। তারা নাকি ঢাকায় সমাবেশ করবে। বিএনপি’র কর্মকান্ড ঢাকা কেন্দ্রিক।

কিন্তু জনগণের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। রাজনীতির মূল ট্রাকে আসতে হলে বিএনপিকে ৫ বছর অপেক্ষা করতে হবে। আন্দোলন সংগ্রাম ও ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। সংসদে আসার জন্য জনগণের কাছে ফিরে যেতে হবে।


সোমবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের রেলরোড চত্বরে পৌরসভার অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ভূূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন ১ হাজার শীতার্ত দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর