মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

পদক পাচ্ছেন নোবিপ্রবি উপাচার্য

আবদুল্লাহ আল নাঈম, নোবিপ্রবি

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:১৫

শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় হাশেম পুরষ্কার এর জন্য মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মোহাম্মদ হাশেম পদক ও সম্মাননা প্রদান করা হবে। এর আগে বিকাল ৪টায় একই মঞ্চে ‘লোকগীতির জাদুকর মোহাম্মদ হাশেম’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তফা মনওয়ার সুজন বলেন, লোকগীতির বরেণ্য গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেম এর স্মরণে প্রদত্ত সম্মানিত এই পুরষ্কার দেওয়া হয় শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ জনকল্যাণে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের। তিনি আরও বলেন, হাশেম লোক উৎসব-২০২৪ সম্মাননা দেওয়া হবে মোট দুজনকে।

উল্লেখ্য,গীতিকবি, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের হাজারো গান সারা বিশ্বে ছড়িয়ে দিতে ২০২০ সালে যাত্রা শুরু করে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন। শিল্পী ও শিক্ষাবিদ মোহাম্মদ হাশেমের জীবনাদর্শ ও সৃজনকর্ম সংরক্ষণ ও সম্প্রসারণ এই ফাউন্ডেশনের মূখ্য উদ্দেশ্য। এই ফাউন্ডেশন শিল্পী হাশেমের গান সংরক্ষণ, চর্চা ও প্রসারে নিয়েছে বহুমুখী উদ্যোগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর