মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

শীতার্ত পথশিশুর পাশে ইবির সিআরসি

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৭:৩০

"থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত" এই শ্লোগানকে সামনে রেখে অসহায় শীতবস্ত্র বঞ্চিত শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ-২০২৪ আয়োজন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী বা পথশিশু নিয়ে কাজ করা সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সি আর সি)।

শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে একঝাঁক তরুণ শিক্ষার্থী ইবির সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত, জনকল্যাণমূলক, পথশিশু নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি'র উদ্যোগে ক্যাম্পাসের ডায়না সত্বরে প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটি।


এ সময় বিতরণী অনুষ্ঠানের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জেরিন আক্তার উর্মি, ইমদাদুল হক, সুরাইয়া ইয়াসমিন, সাইন্স ক্লাবের সভাপতি নাঈম, সহ-সভাপতি হাসিবুর রহমান, তারুণ্যের সাধারণ সম্পাদক প্রত্যয়, সংগঠনটির সাবেক সভাপতি রনি শাহা ও সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা সহ সংগঠনটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, আমরা তিনটা ধাপে এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রথম ধাপ ছিল ত্রিবেণী বাজার , দ্বিতীয় ধাপ বেদ্-পল্লী পরিবারে এবং তৃতীয় ধাপ ক্যাম্পাসের পথশিশু, ভ্যান চালক ও হল ডাইনিং-এর রাঁধুনি(খালা) মধ্যে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেছি। মূলত নিজস্ব অর্থায়নে আমরা ক্যাম্পাসের পাশে শান্তিডাঙ্গায় ত্রিশ জনের অধিক শিশুদেরকে নিয়ে গড়া স্কুলে সাপ্তাহিক ৬ দিন ফ্রি নার্সিং করে থাকি। তাছাড়াও সাপ্তাহিক ২দিন ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়।

এ সময় সভাপতি শহীদ কাওসার বলেন,
গত মাসের ১৮ তারিখ থেকে দীর্ঘ এক মাস আমাদের ফান্ড কালেকশন ও কার্যক্রম চলতেছে। মূলত আমাদের কার্যক্রম শিশুদেরকে নিয়ে। অনেকে শীতবস্ত্রের অভাবে স্কুলে যেতে পারতেছে না, তাদের জন্য এ আয়োজন। উষ্ণতা ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। সর্বোপরি সিআরসি'র সদস্যরা অর্থ কালেকশনে নিজেরাই স্ব-প্রণোদিত হয়ে এগিয়ে আসছেন। তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

উল্লেখ্য, পথশিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালের ৫ ডিসেম্বর যাথা শুরু করে 'কাম ফর রোড চাইল্ড' নামের এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর