মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বাণিজ্য প্রতিমন্ত্রী

জুলাই থেকে দেশে সিন্ডিকেট বলতে কিছু থাকবে না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৮:০০

১৯ জানুয়ারি থেকে স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা দেখতে পাবেন। একইসঙ্গে এক জুলাই থেকে দেশে সিন্ডিকেট বলতে কিছু থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

সিন্ডিকেট ভাঙতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ওই শব্দটা ব্যবহার করতে চাই না। আমি মনে করি বাংলাদেশে যারা ব্যবসা করে তারা অত্যন্ত সৎ এবং উদ্যোগী। আমি ৫ দিন হলো দায়িত্ব নিয়েছি আমাকে একটু সময় দিন। আমার মনে হয়, এই সিন্ডিকেট শব্দটা জুনের পরে আর কেউ বলবে না। তাদের কাছ থেকে সে পরিমাণ সহযোগিতা পাব এই শব্দটা আর ব্যবহার করা লাগবে না। আমি বললাম তো ১ জুলাই থেকে এ শব্দটা ব্যবহার করা লাগবে না। ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে ব্যবসা করেন, কেউ কারসাজিতে যুক্ত নন। আমি এটা বিশ্বাস করি না।

দেশে উৎপাদিত পণ্যের দাম কমাতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কোনো পণ্য উৎপাদন ও আমদানি করে না। পণ্যের দাম আমি কমাতে পারবো না। কিন্তু দাম যৌক্তিক পর্যায়ে রাখার জন্য যে স্মার্ট বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করার সেটা করতে পারব৷ আমি আশা করি আজকে যে উদ্যোক্তারা এখানে আসছেন তাদের সহযোগিতায় আমি এমন একটা বাজার ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারব, যেখানে আন্তর্জাতিক বাজারে কোনো বড় ক্রাইসিস না হলে পণ্যে কোনো সংকট থাকবে না। আর কৃষিপণ্য যেমন পেঁয়াজের যৌক্তিক মূল্য কত হওয়া উচিত সেটা কৃষি মন্ত্রণালয় বলতে পারবে, চালের মূল্য খাদ্য মন্ত্রণালয় বলতে পারবে।

তিনি বলেন, আমরা কোনো বিষয়ের পরিবর্তন করছি না। সব কিছু ঠিকঠাক থাকবে। আমি আপনাদের কাছ থেকে জনু ৩০ পর্যন্ত বা চলতি অর্থবছর পর্যন্ত সময় নিচ্ছি। জুলাই থেকে আমরা যে ব্যবস্থাটা করব সেটা আপনারা জানবেন। এই মুহূর্তে আমরা যে কোনো মূল্যে বাজারে সরবরাহ নিশ্চিত করতে চাই৷ এজন্যই তাদের ডাকা হয়েছে। কেউ যেন মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি করে বাজারটাকে বিশেষ করে রমজান মাসে বাজার অস্থিতিশীল করার চেষ্টা না করে। এজন্যই তাদের ডেকেছি, কোনো মূল্য নির্ধারণের জন্য ডাকা হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর