মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতার ‌‘অসময়’ আসছে আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৭:৫৫

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির নতুন ওয়েব ফিল্ম ‘অসময়’। দেশের একটি ওটিটি প্লাটফর্মে এটি স্ট্রিমিং হবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়।

ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। তাকে ঘিরেই এগিয়েছে সিনেমাটির কাহিনি।

সিনেমাটির গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে তাসনিয়া ফারিণ। নাম ‘উর্বী’। মা, বাবা ও ভাইকে নিয়ে তাদের টানাপোড়েনের সংসার। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ঘটনাক্রমে তার নামে অপরাধী চক্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলেও যেতে হয় তাকে। এরপর নানা নাটকীয়তায় সমাজের শো-অফের বিষয়টি উঠে আসবে।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিনেমাটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠিত হয় রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে। এদিন চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের প্রায় অভিনয়শিল্পীই উপস্থিত ছিলেন। সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন তারা।

শহীদুজ্জামান সেলিম বলেন, এই কাজটি দর্শকদের বিবেককে নাড়া দেবে। গল্পটি আমাদের চারপাশের। আমি সত্যি হ্যাপি হয়েছি এত সুন্দর কনটেন্ট দেখার সুযোগ পেয়ে।

নির্মাতা অরুণ চৌধুরী বলেন, অমি যে এত ভালো গল্প বলতে পেরেছে সেটা অবিশ্বাস্য। সে চাইলেই গল্পটি সিনেমা বানাতে পারতো। দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি।

অভিনেত্রী রোজি সিদ্দিকী বলেন, সব শ্রেণির দর্শকদের এই ওয়েব ফিল্মটি দেখা উচিত। আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আমরা কীভাবে বসবাস করছি, সবকিছুর উত্তর অসময়ে আছে।

অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, সম্পর্কে অমি আমার বন্ধু, কিন্তু বন্ধু বলে বলছি না আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না চারপাশের বিভিন্ন ঘটনা নিয়ে সে এত দুর্দান্ত কন্টেন্ট বানিয়েছে।

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, সুন্দরের চেয়েও বেশি সুন্দর হয়েছে অসময়। প্রতিটি চরিত্রই গল্পে মেলে ধরেছে। আমার বিশ্বাস দর্শক খুব উপভোগ করবেন।

নির্মাতা দীপংকর দীপন বলেন, ওটিটিতে দেওয়ার আগে অসময় হলে দেওয়া উচিত। অমিকে আমি বলব তুমি অবশ্যই সিনেমা বানাও।

প্রসঙ্গত, সিনেমাটিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, শাশ্বত দত্ত প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর