মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

দিনাজপুরে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা সর্বনিম্ন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৪:৪২

দিনাজপুরে আবারও বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে।

সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। রাতভর বৃষ্টির মতো শীত পড়ে। এতে যেন দুর্ভোগের শেষ নেই জেলার জনসাধারণের।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এটি জেলার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ডের পর কিছুটা বৃদ্ধি পায়। তিনদিন না যেতেই আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে দিনাজপুর। গেল কয়েকদিন সূর্যের দেখা না মিললেও বৃহস্পতিবার সূর্যের দেখা মিলেছে দুপুরের আগেই।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ জেলায় ১১ জানুয়ারি ১১ ডিগ্রি, ১২ জানুয়ারি ১০ ডিগ্রি, ১৩ জানুয়ারি ৮ দশমিক ৮ ডিগ্রি, ১৪ জানুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি, ১৫ জানুয়ারি ৯ দশমিক ৫, ১৬ জানুয়ারি ১১ দশমিক ৫, ১৭ জানুয়ারি ১১ ডিগ্রি এবং আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারি ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, দিনাজপুরে বৃষ্টির আশঙ্কা নেই। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার উন্নতি হতে পারে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর