মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গুগলের সাহায্যে খুঁজে পান হারানো মোবাইল ফোন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৩:৪৬

মোবাইল ফোনটা তো হাতেই ছিল একটু আগেও। হঠাৎ কোথায় গেল খুঁজে পাচ্ছি না।

মনেও করতে পারছি না কোথায় রেখেছি, ছোট বোনের মোবাইল ফোন দিয়ে বার বার ডায়াল করলেই রিং বাজছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। এবার মনে হলো ফোন তো সাইলেন্ট করা। এমনটা প্রায়ই হয় আমাদের সঙ্গে, আর প্রিয় ও কাজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলার শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়ে।

এমন অবস্থায় মোবাইলটি খুঁজে খুঁজে হয়রান না হয়ে সাহায্য নিন গুগলের। ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তবে মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এ গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন। নিজের জিমেইল সাইনইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ। এবার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন। তারপর ‘রিং’ অপশন সিলেক্ট করুন।

এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে বেজে শুরু করবে। মজার বিষয় হচ্ছে যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং হতেই থাকবে। বুঝতেই পারছেন গুগল কত সহজেই ফোনটিকে খুঁজে দিল। আচ্ছা আরেকটা কথা, আপনাকে ফোনটি খুঁজে পেতে গুগল তখনই সাহায্য করতে পারবে, যখন আপনার ডিভাইসটিতে গুগল অ্যাকাউন্টে সাইনইন করা থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর